প্রতারণা মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীকে স্বস্তি দিল না কলকাতা হাইকোর্ট। সিনেমা তৈরির নাম করে টাকা নিয়েও কাজ না করার অভিযোগে দায়ের হওয়া মামলায় সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি।