রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের ফের বাতিল একগুচ্ছ ট্রেন। শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। কল্যাণী ও কাঁচরাপাড়া স্টেশনের মধ্যে ডাউন মেন লাইনে কাজ হবে। সেই কারণে ৩১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিট থেকে ১ নভেম্বর ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪২০ মিনিট অর্থাৎ সাত ঘণ্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে।