'অর্ণব'-এর ধাক্কা সামলাতে না সামলাতেই ফের আরেক দুর্যোগ! আজ রাতেই অন্ধ্র উপকূলে নেলোর ও নরসাপুরের মাঝে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে তীব্র ঘূর্ণিঝড় 'মুরাসু'। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে লাল সতর্কতা জারি করা হলেও, বাংলায় এর সেভাবে কোনও প্রভাব পড়বে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় কালীপুজো শুকনোই কাটবে এবং রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।