বাঁকুড়ার পুনিশোল উপরডাঙ্গা হাই স্কুলে শিক্ষক সংকটের জেরে চরম বিপর্যয় নেমে এসেছে মাধ্যমিকের ফলাফলে। ৫৫০ জন পড়ুয়ার জন্য মাত্র ৪ জন শিক্ষক থাকায় এবং গণিত ও বিজ্ঞানের মতো বিষয়ে কোনও শিক্ষক না থাকায় ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৮ জন পাস করতে পেরেছেন।