পুজো অনুদান নিয়ে এবার বড় বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। চেক বিলি অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, অনুদানের এই টাকা কোনও দল বা সরকারের নয়, বরং তা সাধারণ মানুষেরই শ্রমের টাকা যা কোষাগার থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।