ফলতার শান্তি এবং উন্নয়নের স্বার্থের দোহাই দিয়ে নির্বাচনের ঠিক দু’দিন আগে আচমকা ভোট যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। প্রচারের শেষ দিনে যখন বিরোধীরা ঝড় তুলছেন, ঠিক তখন একদা ‘পুষ্পা ঝুকেগা নেহি’ বলে হুঙ্কার দেওয়া এই নেতার রণক্ষেত্র থেকে পলায়ন ঘিরে তীব্র রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।