প্রায় ৪৮ ঘন্টা নিখোঁজ থাকার পর শনিবার, ১৮ জুলাই সকালে সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন ১৫ বছর বয়সী রাজ্যস্তরের রাইফেল শ্যুটার দময়ন্তী সেন। হাওড়ার রামকৃষ্ণ ঘাট থেকে স্থানীয় প্রাতঃভ্রমণকারীদের খবরের ভিত্তিতে তাঁর বাবা তাঁকে অক্ষত ভাবে উদ্ধার করে আনেন। বাড়ি থেকে আচমকা বেরিয়ে গিয়েছিলেন এই শ্যুটার।