বাড়ির পুকুর ভরাটকে কেন্দ্র করে তুুমুল সংঘর্ষ। গুলি চললো বর্ধমান শহরে। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের ১৮ নম্বর ওয়ার্ডের গোলাহাটে। গুলি চলার পাশাপাশি বিবদমান দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন জখম হয়। তাঁদের মধ্যে দু’জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের মধ্যে রয়েছেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমানের মামা শানে আলম।