বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমায় বড় স্বস্তি পেলেন হোটেল, রেস্তোরাঁ ও চা বিক্রেতাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। মাসের শুরুতেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।