চিংড়ি মাছ খেতে আমরা সবাই প্রায় ভালবাসি। গলদা চিংড়ি হলে তো কথাই নেই। আর কুঁচো চিংড়ির ছোঁয়ায় এমনি তরকারির স্বাদও বদলে যায়। বাঙালি এখন সি ফুডের দিকে ঝুঁকছে। কাঁকড়া তো ছিলই। স্কুইড, নতুন নতুন নানা সামুদ্রিক মাছ আমাদের পাতে আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে। তো মূলত সেই চিংড়ি, সামুদ্রিক কাঁকড়া থেকেই মানবদেহে ছড়াচ্ছে সংক্রমণ। কোভিডে আক্রান্ত হয়েছিল ফুসফুস। এবার ভাইরাসের টার্গেট চোখ।