মেয়াদ ফুরিয়েছে পুরবোর্ডের, আর তার জেরে শিলিগুড়িতে কার্যত শিকেয় উঠেছে নাগরিক পরিষেবা। একটা সামান্য ডেথ সার্টিফিকেটের জন্য প্রাক্তন কাউন্সিলর থেকে বড় অফিস— দোরে দোরে ঘুরেও সাধারণ মানুষের কপালে জুটছে কেবলই হয়রানি!