অষ্টম শ্রেণীর ইতিহাস বই থেকে সিঙ্গুর আন্দোলনের অধ্যায় বাদ দেওয়ার জন্য শিক্ষা দপ্তরে ভূরি ভূরি আবেদন জমা পড়েছে। বিজেপি বিধায়ক সজল ঘোষের দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষাবিদদের একাংশ জানিয়েছেন, যে ঘটনা রাজ্যের শিল্পায়নকে পিছিয়ে দিয়েছে, তা পাঠ্যপুস্তকে থাকা উচিত নয়।