আলিপুরদুয়ারের হ্যামিলটনগঞ্জের নেতাজি পল্লীর ঘটনা। সেখানে হায়দর শেখের ভোটার কার্ড, পাসপোর্টে মা-বাবার নাম অনিমা বিবি ও বল্লাল শেখ। এদিকে অনিমা বিবি তাঁদের এই সন্তানের কথা জানেনই না। এসআইআরের ফর্ম ফিলআপ করতে গিয়েই বিষয়টি নজরে আসে। অভিযোগ জানান বিডিও-র কাছে। যদিও হায়দর শেখের দাবি, অনিমা বিবি ও বল্লাল শেখের পালিত সন্তান তিনি।