SIR বিরোধী মঞ্চে কীভাবে যাদবপুরের উপাচার্য? প্রশ্ন তুলেছে সরব বিজেপি। এসআইআর বিরোধী মঞ্চের বক্তার তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যা ঘিরে চড়ল রাজনীতি। সম্প্রতিই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। তারপরই তাঁর নামের সঙ্গে জুড়ে গেল এই এসআইআর বিতর্ক। সরব খোদ বিজেপিও।