SIR এর প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য আজ রাজ্যে নির্বাচন কমিশনের বিশেষ প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে থাকছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভারতী, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল ও প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশী। শুক্রবার পর্যন্ত রাজ্যে থাকবে কমিশনের এই বিশেষ টিম। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে পর্যালোচনা করবে কমিশনের দল। বুথ লেভেল অফিসারদের কাজ খতিয়ে দেখবেন তাঁরা।