বাংলার ভোট নিয়ে লাখ লাখ ডলারের বাজি। দুনিয়ার ৬০টিরও বেশি দেশে প্রায় আড়াই লাখ লোক বাংলার ভোটের দিকে তাকিয়ে। বাংলার ভোটে তাঁরা টাকা লাগিয়ে বসে আছেন। তৃণমূল ক্ষমতায় ফিরলে কেউ খুশ,কেউ আবার বিজেপি জিতলে মোটা টাকা কামাবেন। প্রথমেই বলে রাখি এই ধরণের প্রেডিকশন ট্রেডিং ভারতে পুরোপুরি নিষিদ্ধ। ভারতের আইনে এটা নিষিদ্ধ জুয়ার মধ্যে পড়ে। স্বভাবতই ভারত থেকে এই ধরণের জুয়োয় টাকা লাগানোর কোনও সুযোগ নেই। TV9 বাংলা বা স্ট্রেট কাট প্রডিকশন ট্রেডিংকে সমর্থন করেনা। এবং এর পক্ষে প্রচারও করছে না। আমরা খালি ভোটের বাজারে প্রেডিকশন ট্রেডিংয়ের আভাস দেওয়ার চেষ্টা করছি। এটা বোঝাতে যে, বাংলার ভোট নিয়ে শুধু অন্য রাজ্য নয়, দুনিয়ার বিভিন্ন দেশেও উত্সাহ রয়েছে।