জুলাইয়ের শুরুতেই দক্ষিণবঙ্গে বড়সড় দুর্যোগের মেঘ ঘনাচ্ছে, আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে দেওয়া হয়েছে মরশুমের প্রথম অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯টি জেলায় শনি থেকে সোমবারের মধ্যে প্রবল বর্ষণে শহর ও শহরতলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।