উত্তরবঙ্গে পুরোদমে বর্ষা শুরু হলেও দক্ষিণবঙ্গে এখনও প্রাক-বর্ষার পরিবেশ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।