ভূত চতুর্দশীর সন্ধ্যায় ও রাতে মা তারার কাছে বিশেষ আরতি ও পূজার্চনা করা হয়। এ সময় মা তারার মূর্তিকে বিরাম মঞ্চে এনে বিশেষ আরাধনা করা হয়। মন্দির ও মন্দির চত্বরে বিশেষ মহাযজ্ঞও করা হয়। এই তিথিতে মন্দির সেজে ওঠে ও অনেক পুণ্যার্থী ভিড় জমান।