রাজ্যের সিইও দফতর সূত্রের খবর, আজ ফলতায় গিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁর সঙ্গে পর্যবেক্ষক হিসেবে থাকছেন আইএএস সি মুরুগানও। এসআইআরের কাজ দেখতে রাজ্যে কমিশনের 'স্পেশাল ১৩'। সুব্রত গুপ্তর নেতৃত্বে ১৩ পর্যবেক্ষককে বাংলায় পাঠিয়েছে ECI। জেলায় ঘুরে গ্রাউন্ড লেভেলে এসআইআর খতিয়ে দেখবেন পর্যবেক্ষকরা। এসআইআর নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আজ বৈঠক।