পুজোর মরসুমে স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় সামাল দিতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল শিয়ালদহ ডিভিশনকে। প্রায় তিন হাজার অত্যাধুনিক এআই (AI) প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা দিয়ে সেন্ট্রাল ওয়ার রুম থেকে সার্বিক পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে আরপিএফ।