কালীপুজো ও দিওয়ালি উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ ডিভিশনে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল। আগামী ৮ই থেকে ১১ই নভেম্বর পর্যন্ত রাতে বারাসত এবং রানাঘাট শাখায় ৬ জোড়া অতিরিক্ত স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। এছাড়া যানজট এড়াতে নৈহাটি জংশনেও বিশেষ ব্যবস্থা থাকছে।