ক’ দিন আগে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছিলেন নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে দেখা যাবে নায়িকাকে। ঠাকুমার চরিত্র করার জন্য তিনি কিছুটা ওজন বাড়িয়েছেন। এরপরই একটা অনুষ্ঠানে শ্রাবন্তী নাচ করেন। সেই নাচের ভিডিয়ো ঘিরে সোশ্যাল মিডিয়া ট্রোলিং শুরু হয়ে যায়।