পুজো মিটলেই ডিসেম্বরের মধ্যে কলকাতা ও হাওড়াসহ বকেয়া পুরসভাগুলির নির্বাচন সেরে ফেলতে তৎপরতা শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। জেলাশাসক ও পুর আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করে প্রথম দফায় গুরুত্বপূর্ণ পুরসভাগুলিতে ভোট করানোর রূপরেখা তৈরি হচ্ছে।