বাড়ি থেকে কেনাকাটা করতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন হাওড়ার রাজ্যস্তরের শুটার কিশোরী দময়ন্তী সেন। হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজে এবং পরবর্তীতে হুগলির শ্রীরামপুরে তাঁকে দেখা যাওয়ার সূত্রে ধরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।