দ্বিতীয় দফার ভোটের দিন কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও অতিভারী বৃষ্টির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা।