এ যেন যুদ্ধ নয়, সিঁড়ি ভাঙা অঙ্ক। একবার ভুল হলেই একে বারে সিঁড়ির নীচে। গতকাল ঘোষণা হল, হরমুজ খোলা। ঠিক ২২ ঘণ্টার মাথায় ঘোষণা, হরমুজ আবার বন্ধ। বোঝো কান্ড। শুক্রবারই বলেছিলাম, হরমুজে কোনও কিছুরই ঠিক নেই। যাতায়াতের পথ খুলল বটে। তবে রবিবার রাতেই ফের বন্ধ হতে পারে। রবিবার রাত ১২টা পর্যন্ত সময় দিয়েছিল ইরান। এর অন্তত ৩৪ ঘণ্টা আগেই ইরানের নতুন চমক। আমরা কথা রেখেছিলাম। জাহাজ চলাচল শুরু হয়েছিল।