ইতিমধ্যেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। সিন্ডিকেট বা তোলাবাজি চলবে না। বিরোধী দলের কার্যালয় গঠন করা যাবে না। নিয়ম ভাঙলে বহিষ্কার করতে পারে দল।