সংসদীয় গণতন্ত্রের প্রথা মেনে বিধানসভায় বিরোধীদের জন্য যথেষ্ট রাজনৈতিক স্পেস তৈরি করে দেওয়ার সওয়াল শোনা গেল এই বক্তব্যে। অতীতে বিরোধী বিধায়কদের মারধর বা ভাঙচুরের ঘটনার সমালোচনা করে শঙ্কর ঘোষ স্পষ্ট জানান যে, ঢিলের বদলে পাটকেল মারার রাজনীতিতে তাঁরা বিশ্বাসী নন।