শিবপুর IIEST-কে IIT করার রাজ্য সরকারের প্রস্তাবকে কেন্দ্র করে তৃণমূলকে খোঁচা দিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি মনে করিয়ে দেন, অতীতে কেন্দ্রের এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছিল, তবে এবার রাজ্য নতুন করে প্রস্তাব পাঠালে কেন্দ্র তা বিবেচনা করবে।