ডিভিসি সংঘাত তীব্র হয়েছে। ইতিমধ্যেই ডিভিসি দাবি করেছে, রাজ্যের সেচ দফতরকে জানিয়েই জল ছাড়া হচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'উনি খুব ভাল খো খো খেলতে পারেন। খো দেওয়াতে উনি এক্সপার্ট। ভাল খো দিচ্ছেন। ভবিষ্যতে ভারতীয় খো খো টিমের কোচ হিসেবে তিনি যোগদান করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে বা অন্য রাজ্যের সঙ্গে বাংলার একটা কৃত্তিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন। উদ্দেশ্য একটাই। বাঙালি আবেগের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা। তৃণমূলের বিসর্জন হবে। এ বারের নির্বাচন, তৃণমূলের বিসর্জন।'