তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে টিকিট পেয়ে আজ রাজ্যসভা নির্বাচনের জন্য বিধানসভায় মনোনয়ন পেশ করলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। বর্তমান বিধানসভার আসন সমীকরণের নিরিখে এই তিন বিজেপি প্রার্থীর জয় প্রায় নিশ্চিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।