প্রথম দফার নির্বাচনে বাংলায় ৯২ শতাংশ ভোট হওয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খুশি প্রকাশ করেছেন। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই তথ্যের দিকে আদালতের দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি জানান, নাগরিক হিসেবে তিনি এতে আনন্দিত।