রাজ্যের সরকারি হাসপাতালগুলির পরিবেশ ও চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে স্বাস্থ্যভবনে সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী। আগামী ৩০শে জুলাইয়ের মধ্যে মহকুমা স্তর পর্যন্ত সমস্ত হাসপাতালের কিচেন, পার্কিং এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।