অগস্টের পর এবার সেপ্টেম্বর মাসে অন্নপূর্ণা প্রকল্পের টাকা ঢোকার দিনক্ষণ স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। আগামী ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে ‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে বলে তিনি জানান।