রাজ্য ও কলকাতা পুলিশে প্রায় ১৬ হাজার নতুন নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড়সড় বদল আনা হয়েছে। এখন থেকে আর এসএমএসের মাধ্যমে নয়, সম্পূর্ণ মেধা তালিকা ওয়েবসাইটের মাধ্যমেই প্রকাশ্যে আসবে বলে জানিয়েছেন তিনি।