উৎসবের মরসুমে রাজ্য ও কলকাতা পুলিশের জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানার নতুন ভবনের ভূমিপুজোয় যোগ দিয়ে তিনি জানান, পুলিশকর্মীদের ডিএ (DA) এবং রেশন ভাতা বৃদ্ধির পাশাপাশি রাজ্যে আরও ২৯ হাজার পুলিশ নিয়োগ করা হবে। এছাড়াও রাজ্যের প্রতিটি থানায় জিম, জেনারেটর এবং পানীয় জলের আধুনিক ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি।