প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক যোগদানের সমস্ত জল্পনা মঞ্চ থেকেই উড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, নিজের কোনও স্বার্থে নয়, বরং মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ যাতে যথাযথ মর্যাদায় উদ্যাপিত হয়, সেই অনুরোধ নিয়েই তাঁর কাছে গিয়েছিলেন বুম্বাদা।