মুর্শিদাবাদের রেল দুর্ঘটনাকে সম্পূর্ণ 'হিউম্যান এরর' এবং ক্ষমার অযোগ্য অপরাধ বলে আখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধৃত গেটম্যান মত্ত অবস্থায় ছিলেন কিনা তা নিশ্চিত করতে পুলিশকে অবিলম্বে তাঁর মেডিক্যাল পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন তিনি।