প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তাঁর দলে যোগদানের সমস্ত রাজনৈতিক গুঞ্জন সরাসরি খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, নিজের জন্য নয়, বরং মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ যাতে যথাযথ মর্যাদায় পালিত হয়, সেই প্রস্তাব নিয়েই তাঁর সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা।