এসআইআরের মধ্যে এ বার বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। ফলতায় মৃতদের নাম তালিকায় রাখতে প্রশাসনকে ব্যবহার তৃণমূলের। সোশ্যাল মিডিয়ায় এক অডিয়ো ক্লিপ পোস্ট করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার অভিযোগ, 'মৃত্যুর শংসাপত্র ছাড়া কাটা যাবে না ভোটারের নাম। ফোন করে বিএলওদের নির্দেশ ফলতার বিডিও, AERO-র। এদিকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে জাহাঙ্গির বাহিনী। বিএলওদের হাতে মৃত্যু শংসাপত্র দিতে বারণ জাহাঙ্গির বাহিনীর। বিএলওদের বলা হয়েছে ফর্মগুলি আপলোড না করে আনম্যাপিং করে ছাড়তে।' বিএলওদের কথোপকথন পোস্ট বিরোধী দলনেতার। কেন এমন নির্দেশ? প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দুর।