শনিবার কোচবিহারে সভা ছিল নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেখান থেকে তাঁর হুঙ্কার, ছাব্বিশের ভোটে দিনহাটায় পঞ্চাশ হাজার ভোটে উদয়ন গুহকে হারাবে বিজেপি। এমনকী, রাজ্যের মন্ত্রীকে ‘পাগল’ বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু। যদিও, ছেড়ে কথা বলেননি রাজ্যের মন্ত্রীও। উত্তরবঙ্গে কী কী উন্নয়ন হয়েছে তার খতিয়ান চাইলেন তিনি।