"শুভেন্দুবাবু অন্তত আইনের দরজায় আসুন।" বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার সোজা আইনি লড়াইয়ের চ্যালেঞ্জ জানালেন প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আইনজীবীদের উপর শারীরিক আক্রমণ না করে, গুন্ডাদের না লেলিয়ে দিয়ে আইনি পথে এগোনোর বার্তা দিয়েছেন তিনি।