পশ্চিমবঙ্গের হাসপাতালগুলিতে রোগী ভর্তির নতুন সরকারি নিয়ম বা এসওপি অনুযায়ী, রোগীর কাছে আয়ুষ্মান কার্ড থাকলে প্রথম অগ্রাধিকার হিসেবে সেই স্কিমের মাধ্যমেই চিকিৎসা হবে। আয়ুষ্মান কার্ড না থাকলে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে মিলবে। আর কোনও কার্ড না থাকলেও হাসপাতালে মিলবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আবেদনপত্র।