ভবানীপুরের ঐতিহ্যবাহী ‘মিত্র ইনস্টিটিউশন’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 'ভারত কেশরী'র স্মৃতিবিজড়িত এই স্কুলে ঐতিহ্য রক্ষা এবং রাজ্যের শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণে একগুচ্ছ পদক্ষেপের কথা জানান তিনি।