এ বছর শ্রাবণের প্রতি সোমবারে তারকেশ্বরে পুণ্যার্থীদের জন্য আকাশপথে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পাশাপাশি বাঁক কাঁধে হেঁটে আসা জলযাত্রীদের সুবিধার্থে শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথে প্রতি ৫ কিলোমিটার অন্তর বিশেষ সেবাকেন্দ্র ও মেডিক্যাল ক্যাম্প চালু করা হয়েছে।