কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুণ্যার্থীদের লম্বা লাইনের ভোগান্তি কমাতে চালু হল অ্যাপের মাধ্যমে ডিজিটাল কুপন ব্যবস্থা। নির্দিষ্ট মোবাইল অ্যাপে ৫০০ টাকা দিয়ে টিকিট বুক করে ওটিপি ও ডিজিটাল পাস দেখিয়ে অনায়াসেই গর্ভগৃহে ঢোকার সুযোগ পাচ্ছেন ভক্তরা।