তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় টাকার বিনিময়ে বেআইনি নির্মাণের দিকে আঙুল তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। অন্যদিকে, উদ্ধারকাজে গাফিলতির অভিযোগ এনে গার্ডেনরিচ কাণ্ডের প্রসঙ্গ টেনে রাজ্যকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী।