আজ ৩২ হাজার শিক্ষকের চাকরি বহালের মামলার শুনানির পর তরুণজ্যোতি তিওয়ারি জানান যে, উচ্চ-আদালতে যাচ্ছেন। তরুণজ্যোতি বলেন, "আদালতের উপর সম্পূর্ণ ভরসা রয়েছে। কোর্ট সব পক্ষের কথাই শুনেছে। আমরা বলেছিলাম স্থগিত রাখার কথা, তবে বিচারপতি তা স্থগিত রাখেননি। বিচারপতি দুর্নীতির কথাও বলেছেন। তবে মূল বিষয়টা ছিল সেন্টিমেন্ট (আবেগ)। এখানে কিন্তু দুর্নীতির জয় হয়নি। তদন্ত তো চলবেই। আর আমরা এ বার সুপ্রিম কোর্টে যাব।"