রাজ্যের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং বেকারত্ব নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর মতে, নিকাশী ব্যবস্থা থেকে শুরু করে কর্মসংস্থান—প্রতিটি ক্ষেত্রেই বাংলা ক্রমশ পিছিয়ে পড়ছে এবং সাধারণ মানুষ চরম দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন।